• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের নব নিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের নব নিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের নব নিযুক্ত চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম।

আজ শনিবার (০৬ মে) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন শেলী, সদস্য সচিব আমিনুর রশিদ, সিনিয়র কো-কনভেনর মামুনুর রশীদ, যুগ্ম আহবায়ক আল মাহমুদ বাহাদুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহ সভাপতি ইলিয়াস হোসেনসহ কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #