বরিশাল ব্যুরো
চারুকলা বরিশালের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে চারুকলা সভাপতি দীপংকর চক্রবর্তী ও দুর্জয় সিংহকে সাধারণ সম্পাদক করা হয়। এর আগে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের বর্তমান সম্পাদক তমাল রায়। রিপোর্টের উপর আলোচনা করেন সংগঠনের সদস্য সালাউদ্দিন সিজাম, সাইদ পান্থ, সারতিজ রিদওয়ান অয়ন প্রমুখ। পরে সাধারণ আলোচনায় অংশ নেয় জগন্নাথ দে, মুকুল দাস, সুশান্ত ঘোষ, রেবেকা সুলতানা, আবদুস সোবহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস, পার্থ রায় প্রমুখ। সাধারণ সদস্যরা চারুকলা বরিশাল এর বর্তমান কর্কান্ডের প্রশসংসা করে সংগঠনকে আরো গতিশীল করেতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ টিপু ও সুশান্ত ঘোষ, কোষাধ্যক্ষ-চন্দ্র শেখর বাবুল, সহ-সাধারণ সম্পাদক- নন্দিনী দাস প্রাচী ও কিশোর রায় আকাশ, সদস্য বিষয়ক সম্পাদক-সুমন দাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক-বিথী আক্তার, মঙ্গল শোভাযাত্রা ও লোকশিল্প বিষয়ক সম্পাদক-তাসনিম মাহমুদ সিয়াম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- অনিতা রায়, যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক-বিশ্বজিৎ রায় প্রাত, দাপ্তরিক নথি সংরক্ষণ ও প্রচার বিষয়ক সম্পাদক-আর্থী কর্মকার, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- গৌরব কর্মকার, সদস্য-আলতাফ হোসেন, আব্দুস সোবাহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস নিতাই, সৈয়দ নাজমুল আলম অভি, অসীম বণিক, রনি দাস ও তমাল রায়।
