• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ণ
ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার কলারণ বটতলা এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানান, ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক।

নিহত জাকারিয়া হোসেন (২০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্বচর বলেশ্বর গ্রামের মোঃ আবু তালেবের পুত্র।

চন্ডিপুর ইউনিয়নের মেম্বার মোঃ দুলাল ফকির জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিলো। পথে কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়।

এ সময় ট্রলি চালক ট্রলির নিচে চাপা পরে। তখন স্থানীয়রা এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই জাকির মারা যায়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।