• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ণ
কাউখালীতে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার সন্ধ্যায় উপজেলা হলরুমে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিম হোসেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সার্কেল এসপি সাবিয়া মেহেবুবা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান, গণ্যমান ব্যক্তি, সাংবাদিক সহ বিভিন্ন স্তরে জনগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৩০ জন অসহায় ব্যক্তিকে চার হাজার টাকা করে মোট এক লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।