• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ণ
যবিপ্রবিতে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের কমিটি ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে ফার্মেসী বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী তাহমিম জামান মিশু ও সাধারণ সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রবিউল মনোনীত হয়েছেন। আজ রবিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কার্যনির্বাহী কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি ফার্মেসী বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ শাহারিয়ার রিজভী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ হাসিবুর রহমান ও ফিসারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাওসার মাহমুদ সাগর, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈম হুসাইন এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম রিফাত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুর্জয় ঘোষ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা উল্লাহ এশা, কোষাধ্যক্ষ ফার্মেসী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম খান, দপ্তর সম্পাদক বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেয়ামুল খান, গনমাধ্যম ও প্রচার সম্পাদক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব বিন মুত্তালেব।

কমিটিতে আহ্বায়ক হিসাবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম ফাহাদ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আজাদুল ইসলাম সুমন মনোনীত হয়েছেন।

কমিটির উপদেষ্টা হিসাবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকলেচুর রহমান এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান রয়েছেন।