• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (০৮ মে) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির জানান, দুপুরে উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, কসমেটিকস সামগ্রী, হাস মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বিকে ফার্মেসিকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকেও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এধরনের কার্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

এসময় গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানী সহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #