• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের সাংবাদিকতাকে দালাল মুক্ত রাখার আহবান জুরুরী বৈঠকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৩, ১৪:২১ অপরাহ্ণ
বিশ্বনাথের সাংবাদিকতাকে দালাল মুক্ত রাখার আহবান জুরুরী বৈঠকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

সিলেট প্রতিনিধি,

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের একটি জুরুরী বৈঠক সভাপতি মুহাম্মদ মোসাদ্দিক হোসাইন সাজুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় ৮ মে সোমবার দুপুরে বিশ্বনাথস্হ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্বনাথের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন বিষয় সিদ্বান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্হিত ছিলেন, সহ সভাপতি মজলু মিয়া, সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস. পি. সেবু, নির্বাহী সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

জুরুরী বৈঠকে এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে আইনসিদ্ধ ভাবে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠন ও একের অধিক সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন গড়ে তলা রাষ্ট্রের জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক একটি অধিকার। বিশ্বনাথে কিছু সাংবাদিক নামধারী দালাল এমন একটি অধিকারকে হরণের প্রচেষ্টা চালাচ্ছে এবং হিংসা বিদ্ধেষ ও নানান চলচাতুরীর মাধ্যমে

বিশ্বনাথের সাংবাদিকতার ধারাকে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সুস্হ ময়দানকে অসুস্হ করে তুলছে! তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, এর পরিণাম শুভনীয় হবেনা। যেখানেই আঘাত আসবে সেখানেই শক্ত হাতে এর জবাব প্রদানের আহবান করা হয়েছে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আইনসিদ্ধ ভাবেই বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স সংবাদ মাধ্যম থেকে নিয়োগপত্র ও কার্ড নিয়ে সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদেরকে নিয়ে গড়ে উটেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। অন্যদিকে ক্লাবের সকল সদস্যদের পরিচয় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিসার, থানা অসির দপ্তরে জমা দেওয়া হয়েছে। তাছাড়া জমা দেওয়া হয়েছে উপজেলা একাধিক দপ্তর ও একাধিক ইউনিয়ন চেয়ারম্যান কার্যালয়েও। এরপরও বিশ্বনাথের কিছু নামধারী সুবিধাভোগী দালাল সাংবাদিক আমাদের বিরুদ্ধে অমার্জিত হিংসাত্বক কথা প্রচার করে বিশ্বনাথের সাংবাদিকতার ময়দানকে অসম্মান করে তুলেছে এটা অত্যান্ত দুঃখজনক বলে নেতৃবৃন্দ প্রকাশ করেন।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথে সাংবাদিকতার নাম নিয়ে যারা থানা পুলিশের, উপজেলা ভূমি, উপজেলা নির্বাচন অফিস তথা প্রশাসনিক বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের সুবিধা নেওয়ার জন্য দালালী করছে তাদের বিরুদ্ধে বিশ্বনাথবাসীকে প্রতিরোধ সংগ্রাম গড়েতুলার আহবান জানিয়েছেন।