• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে হতদরিদ্র চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে ১০ম আই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ৫২’র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্টের উদ্যোগে মঙ্গলবার টরকী নীলখোলা এলাকার আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তার, চক্ষু চিকিৎসক ডাঃ হাসান, প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। উল্লেখ্য, ফাউন্ডেশনের অর্থায়নে আই ক্যাম্পের মাধ্যমে তিনশ’ পাঁচজন চক্ষু রোগীকে ওষুধ ও চশমা দেয়া হয়েছে। এছাড়াও ৫০ জনকে নির্বাচিত করে চোখের ছানি অপারেশন করা হবে।