• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দাম্পত্য কলহের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে লিপিকা রানী দাস (৩৬) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মৃতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত লিপিকা চন্দ্রহার গ্রামের আশিষ কুমার দাসের স্ত্রী ও দুই সন্তানের জননী। মৃতের স্বামী আশিষ কুমার জানান, সামান্য বিষয় নিয়ে মনমালিন্যের জেরধরে সোমবার বিকেলে পরিবারের সবার অজান্তে লিপিকা বিষপান পান করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিপিকাকে মৃত বলে ঘোষনা করেন।