নিজস্ব প্রতিবেদন
প্রথম বারের মতো মুলাদী উপজেলার ৭নং কাজিরচর ইউনিয়নের আয়োজনে এবং সেইন্ট বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় উদযাপিত হয়েছে জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ মন্টু বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের্ টেকনিক্যাল স্পেশালিস্ট চয়ন কুমার তালুকদার, সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, উপজেলা সমন্বয়কারী কিশোর কুমার দাস ও প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।

ইউনিয়ন পরিষদ মাঠে কিশোর-কিশোরী ও তাদের বাবা-মা অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা জেন্ডার সমতায় তাদের জ্ঞানার্জন, অভিজ্ঞতা বিষয়ে কথা বলেন। এছাড়াও কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান বালক বালিকাদের ক্ষমতায়নকে তরান্বিত করার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। পাশাপাশি সমাজের দৃষ্টি ভঙ্গি ছেলে-মেয়েদের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে, সামাজিক পরিবর্তনের মাধ্যমে সহজেই অল্প বয়ষ্ক কিশোর-কিশোরীদের মাঝে জেন্ডার সমতার আদর্শ রুপান্তরিত করা সম্ভব হবে।