• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মেঘনা নদীর অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ,আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৩, ১৩:৪২ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডাইয়া মৌজায় মেঘনা নদীতে নতুন জেগে উঠা চর দখল কে কেন্দ্র করে দুই গ্রæপের সংর্ঘষ।
এতে কয়েকজন আহত হয়।গুরুতর আহত ডাইয়া গ্রামের জেলে সাজাহান সরদারকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ই মে)উপজেলার ডাইয়া মৌজায় চরঘেরা জাল পাতাকে কেন্দ্র করে গভীর রাতে মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মৃধা ও গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালৎ মাহমুদ নিপু সিকদার গ্রæপের মাঝে এ সংর্ঘষ হয়।
হামলায় আহত চিকিৎসাধীন সাজাহান সরদার জানায় গতকাল রাতে মেঘনায় জাল পাতলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর ও নিপু সিকদারের ছেলে জয় সহ ৩০/৪০ জনের একটি গ্রæপ এসে জাল কেটে ফেলে।তখন প্রতিবাদ করলে তারা আমাদের মারপিট করে ২টি মোবাইল জাল নৌকা নিয়ে যায়।
এ ঘটনায় মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মৃধা সংবাদকর্মীদে জানায় ডাইয়া মৌজায় প্রায় ৫ শতাধিক একর নতুন জেগে ওঠা চরের রেকর্ডীয় জমির মালিকরা আমাকে দেখাশোনার জন্য বিগত কয়েক বছর যাবৎ লিখিতভাবে দায়িত্ব দেয়।
ওই জমি আমার থেকে বেদখল করার জন্য গতকাল গভীর রাতে নিপু সিকদার ও তার ছেলে জয়ের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জনের একটি দল আমার জেলেদের জাল ও নৌকায় লুটপাট ও হামলা চালায়।তিনি আরো বলেন গতকাল রাতে হামলা করেই ক্ষান্ত হয়নি।
পরে বুধবার দুপুর পূর্নরায় নদীতে চর দখল করতে গেলে জেলেদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়।
সংর্ঘসের ঘটনায় ডাইয়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চর দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালৎ মাহমুদ নিপু সিকদার বলেন এ বিষয়ে কিছুই জানা নেই।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্কীকার করে বলেন ৯৯৯ এ ফোনের প্রেক্ষিতে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে পরিহিস্তি নিয়ন্ত্রনে আনা হয়েছে।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।