মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সকাল ১১ টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফ হোসেন দুলাল, দপ্তর সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম সাকা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল আলম, সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, দপ্তর সম্পাদক এ এস এম মঞ্জুরুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান আকন্দ শাকিল, পৌর সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ জাহাঙ্গীর আলম, দহবন্দ ইউনিয়ন সভাপতি আশেক আলী জিকু।
সভায় কূপন সংগ্রহ, পূণাঙ্গ কমিটি গঠন ও নির্বাচন পূর্ববর্তী দলীয় কার্যক্রম সক্রিয় করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।