• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শতাধিক শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস দিলেন এস এম মশিউর রহমান শিহাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২৩, ১৫:৩৪ অপরাহ্ণ
শতাধিক শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস দিলেন  এস এম মশিউর রহমান শিহাব

বরগুনা প্রতিনিধি :

‘অনেকেই নতুন ড্রেস পড়ে স্কুলে আসে। আমার পুরাতন স্কুল ড্রেস পড়ে স্কুলে যেতে ভালো লাগে না। বাবাকে অনেকবার বললেও বাবা নতুন ড্রেস কিনে দিতে পারেননি। কিন্তু আজ স্কুলে এসে নতুন একটা স্কুল ড্রেস পেলাম। গায় দিয়ে ক্লাসও করছি। আমার মতো আনেকেই যাদের নতুন ড্রেস ছিল না, ওরাও সবাই নতুন ড্রেস পেয়েছে। নতুন স্কুল ড্রেস উপহার পেয়ে খুব ভালো লাগছে।’

কথাগুলো বলছিল বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা।

বৃহস্পতিবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ স্কুলের শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাব।

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাজিব, ইউপি সদস্য খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফার মতো নতুন স্কুল ড্রেস উপহার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

হালিমা বেগম নামের এক অভিভাবক বলেন, এই স্কুলের অনেক শিক্ষার্থীর অভিভাবক আছেন যারা প্রতি বছর তাদের ছেলে মেয়েদের নতুন স্কুল ড্রেস দিতে পারেন না। বিষয়টি জেনে গরিবের বন্ধু শিহাব ভাই এই স্কুলের শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছেন। আমরা সকলেই তার জন্য প্রান ভরে দোয়া করবো।

ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব বরগুনার হাজার হাজার গরীব আসহায় শিক্ষার্থীর লেখা পড়ার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দীর্ঘ দুই যুগ ধরে বরগুনার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞত।

আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহব বলেন, আমি সাধ্যমতো শিক্ষার্থীদের পরিবারেরই একজন হয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, বরগুনার মানুষের সুখ দুঃখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি যেন আমৃত্যু তাদের পাশে থাকতে পারি।