• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে আওয়ামী লীগ নেতা এম এ রোকনের আমন্ত্রণে ঈদ পুনমির্লনী,নৈশভোজ,মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ণ
রোমে আওয়ামী লীগ নেতা এম এ রোকনের আমন্ত্রণে ঈদ পুনমির্লনী,নৈশভোজ,মিলনমেলা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে প্রবাসী বাংলাদেশীরা ঈদ পরবর্তী একে অপরের প্রতি আনন্দ ভাগাভাগি করতে মিলিত হয়ে একই স্থানে। বাঙালী খাবারের পাশাপাশি একে অপরের সাথে কুশল বিনিময় সহ তুলে ধরা হয় প্রবাস জীবনের নানা স্মৃতি। আবার কেউ কেউ আলোচনা করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।সব মিলিয়ে মিলনমেলা। ১১ মে বৃহস্পতিবার রোমের সানপাওলো পাঁচ ফোড়ন রেষ্টুরেন্টে বৃহত্তর ঢাকার কৃতি সন্তান, বঙ্গবন্ধু আদর্শের নিবেদিত সৈনিক,স্বাধীন বাংলা অন লাইন টেলিভিশনের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আসাদুজ্জামান রোকন ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনমির্লনী ও নৈশ ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল,সাবেক সহ সভাপতি হাবীব চৌধুরী,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,জামান মোক্তার,রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি,ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী,নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহামুদ রফিক,বৃহত্তর নোয়াখালী সমিতির আহবায়ক মোঃ হোসেন সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।