তারিখঃ ১৩ মে ২০২৩
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মোসা. কাকুলী আক্তার কালনের মৃত্যুতে সর্ব মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কাকুলী আক্তার কালন হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সুহরী ২য় খন্ড গ্রামের মরহুম রতন ফকিরের স্ত্রী। শুক্রবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২৩ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হালিম মিয়া, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবি মৃধা, সাংবাদিক মো. নাসির উদ্দিন হাওলাদার ও জেলে মো. জাকির হাওলাদারসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন। এ বিষয়ে মো. জাকির হাওলাদার বলেন, কাকুলী আক্তার কালন একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তাকে আমরা আমৃত্যু স্মরণ করব। উল্লেখ্য শনিবার (১৩ মে) বেলা ১১টায় মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়েছে বলে পরিবারসূত্রে জানা যায়।