• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে বরিশালে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৩, ১৩:৪৬ অপরাহ্ণ
রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে বরিশালে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর ক্রাউন কনভেনশন সেন্টারে রূপান্তর নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনার সুন্দরবন একাডেমির চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল কাদির, রূপান্তর পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রকল্প ব্যবস্থাপক অসীম আনন্দ দাস, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী ও নারী নেত্রী ফাহমিদা মুন্নী।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।