বরিশাল
বরিশালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়েছে। শনিবার রাতে নগরীর হাসপাতাল রোডের নাট্যম গ্রুপ থিয়েটার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট।
জোট সম্পাদক শেখ নাসের জামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত ও আলোচনায় অংশ নেয় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, সুশান্ত ঘোষ, দীপ্তি রানী ঘোষ, নকিব আবদুস সালাম, গোপাল কৃষ্ণ গুহ রিপন, সঞ্জয় হালদার, ওয়াহিদুজ্জামান প্রমুখ।