• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মা দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৪, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে মা দিবসে আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিশ্ব মা দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন প্রমুখ।