• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৪, ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ণ
বরিশালে রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

বরিশাল:
বরিশালে রাজনৈতিক দলের দক্ষাতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর ক্রাউন কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণ ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আইআরআই ও রূপান্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনার সুন্দরবন একাডেমির চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল কাদির, রূপান্তর পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রকল্প ব্যবস্থাপক অসীম আনন্দ দাস, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী ও নারী নেত্রী ফাহমিদা মুন্নী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সৈয়দ আনিসুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, মহিলা আওয়ামী লীগের শ্যামলী সাহা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ বরিশাল বিভাগের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।