বরিশাল
বরিশালে স্থানীয় গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে তথ্য অধিকার আইন ও গণমাধ্যম শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভার আয়োজন করেছে পিআইডি এর আঞ্চলিক তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দীন বাবুল। পিআইডি এর আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার ম. জাবেদ ইকবাল এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাব সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা তথ্য অফিসের পরিচালক মো. রিয়াদুল ইসলাম ও সহকারী তথ্য অফিসার তরিকুল ইসলাম।