• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ছাগল বিনামূল্যে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে ছাগল বিনামূল্যে ছাগল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার ২০ জন জেলেকে বিনামূল্যে ৪০টি ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলা চত্বরে জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বিএম আব্দুল মান্নান তুহিন প্রমূখ।