• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ঘাত-প্রতিঘাত সহ্য করে তদন্ত পূর্বক স্বপদে বহাল- ধলা মাঝি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ
গলাচিপায়  ঘাত-প্রতিঘাত সহ্য করে তদন্ত পূর্বক স্বপদে বহাল- ধলা মাঝি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপা উপজেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সভাপতি মো: ধলা মিয়া মাঝিকে, কেন্দ্রিয় মৎস্যজীবি লীগ, সভাপতির পদে বহাল রেখেছে। তথ্য সূত্রে জানাযায়, পটুয়াখালী জেলা মৎস্য জীবি লীগ বেশ কিছু দিন পূর্বে নানা অভিযোগে, ধলা মাঝিকে দলের সভাপতির পদ থেকে সাময়ীক ভাবে অব্যহতি প্রদান করে এবং নূতন আহবায়ক কমিটি গঠন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পত্র প্রেরন করে।
বিষয়টি গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্মাদক , জেলা কমিটির পত্র পেয়ে ধলা মিয়া মাঝির বিরুদ্ধে যে, অভিযোগ আনা হয়েছে তা তদন্তকরে তার সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় মৎস্য জীবি লীগ ধলা মিয়া মাঝিকে গলাচিপা উপজেলা মৎস্য জীবি লীগের স্বপদে সভাপতি হিসাবে বহাল রাখে। ধলা মিয়া মাঝিকে জেলা কমিটি সাময়ীক অবহ্যতির বিরুদ্ধে সে আপত্তি যানায় কেন্দ্রিয় কমিটির কাছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সভাপতি সম্পাদক সহ নেতৃবিন্দের সাথে যোগাযোগ করে ধলা মিয়া মাঝিকে তার সভাপতির পদ বহাল রাখে এবং লিখিত ভাবে জেলা কমিটি ও উপজেলা কমিটিকে পত্র প্রেরন করে। পত্রে আগামি ৪৫ দিনের মধ্যে সম্মেলন করে পরবর্তী কার্যক্রম করার জন্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো: জিয়ারউর রহমান জুয়েল মৃধাকে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, দীর্ঘ দিন শেখ হাসিনার উন্নয়ন মৎস্য জীবিদের উন্নয়ন সহ দলীয় কর্মসূচী মৎস্যজীবিদের সংগঠন কে শক্তিশালী করেছে বলে উপজেলা আওয়ামীলীগ নেতৃবিন্দ জানান। ধলা মাঝি সভাপতির পদ ফিরে পাওয়ায় কেন্দ্রিয় কমিটি, জেলা কমিটি, ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবিন্দ সহ সকলকে ধলা মিয়া মাঝি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া তিনি যানান তার বিরুদ্ধে তার প্রতি পক্ষরা বিভিন্ন অভিযোগ এনে সংবাদ পত্রে এবং আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। যাহা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, ও উদ্দেশ্য প্রনেদিত।