• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া যায়, আলমগীর মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আলমগীর মুন্সী মোঃ নান্টুর ৩১ শতাংশ জমি নিজের বলে দাবি করে। নান্টু বলেন,আলমগীর মুন্সি এভাবে কামেল,হাশেম,গোলাম রহমান,মোকলেছ মুন্সী সহ ৫
জনের জমি দখল করে আছে।তারা সর্বমোট পাঁচজনই বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করে এবং বুধবার বেলা ১২ টায় তারা মক্কার পোল নামক বাজারে মানববন্ধন করেন।
নান্টু বলেন,আমরা বহু বছর যাবত আমাদের জমি ভোগ করে আসতেছি এই মর্মে থানায় হাজির হইয়া আলমগীর মুন্সির বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের ও করেছি। আমরা সরকারি বন্দোবস্ত দলিল মূলে ফুল কাচিয়া মৌজার ৫৭নং জে.এল ভুক্ত এস.এ ৯১২ নং খতিয়ানের ৩৮৯০/১, ৩৮৯১/১, ৩৮৯৬/১, ৩৮৯৭/১, ৩৮৯৯/১, ৩৯০১/১, ৩৯৩০/১, ৩১৩১/১ নং দাগ ভুক্ত ৩১ (একত্রিশ) শতাংশ জমির মালিক।তিনি জানান,১২ মে সকালে তিনি তার সম্পত্তিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধর করে।এ বিষয়ে জানতে চাইলে আলমগীর মুন্সি বলেন,আমি কারো জমি দখল করতে চাই না। আমার কাছে ওই জমির দলিল আছে আমি যদি সালিশিতে জমি পাই তাহলে নিব না পাইলে নিব না।
নান্টু মিয়া সহ অভিযোগকারি ৫ জন আইনি সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন,আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি উভয় পক্ষকে ১৯ মে শুক্রবার সমাধানের জন্য ডাকা হয়েছে।