• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৩, ১৪:০৩ অপরাহ্ণ
কাউখালীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার(১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযথ মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রভাষক রবিন মুখোপাধ্যায়, শিক্ষক নেতা সুব্রত রায়, লিটন কৃষ্ণ কর, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।