• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ডাকাত বাঁচাতে জনপ্রতিনিধিরা মরিয়া, অসহায় ক্ষতিগ্রস্তরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৩, ১৩:৩৭ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ডাকাত দলকে বাচতে মরিয়া হয়ে উঠেছে।ডাকাত দলের হাতে সর্বত্র লুট হওয়া ভুক্তভোগী অসহায়।
জানাযায় গত ৫ ই মে নোয়াখালীর হায়দার গঞ্জ বাজার থেকে সয়াবিন বিক্রি করে ২ লক্ষ টাকা নিয়ে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের রওয়া দেয়।মেঘনা নদীর মাঝ পয়েন্টে আসলে ৭/৮ জনের একটি ডাকাত দল ব্যবসায়ীদের ট্রলার থেকে সংকর পাশা গ্রামের কামাল রাড়ীর ছেলে রফিক রাড়ী ও মেহেদীর কে মারপিট করে ২ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী অসহায় কামাল রাড়ী জানায় স্থানীয় জেলে শামীম আকন অলি উদ্দিন হাওলদার আবুল কাজীর মাধ্যমে ডাকাত দলের সদস্য সোহেল রাড়ীকে সনাক্ত করে।পরে সোহেল ডাকাতির কথা স্কীকার করে ভাগের টাকা ফেরত দেয়। ডাকাতি কালে থাকা সুজন মাতুব্বর ও দুলাল রাড়ী কথা জানায়।তখন কালাম রাড়ী ডাকাতির বিষয়ে বিচারের দাবীতে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী ও জাহের আকন নিকট অবহিত করে। তারা ডাকাতদের বিচারের আশ্বাস দিয়ে এ ঘটনার ১২ দিন অতিবাহিত হলে আইনের কাছে যেতে বলেন।
বিচারের আশ্বাস দেওয়া ইউপি সদস্য আলাউদ্দিন দফাদারকে একাধিক বার ফোন দিলে রিসিভ করেনি।
ইউপি সদস্য জাহের আকন ঘটনায় সত্যতা স্কীকার করে জানায় এসব বিষয়ে আগেই আইনের দারস্ত হতে বলছি।তাছাড়া যারা ট্রলারে ডাকাতি করছে তারা আমার ওয়ার্ডের নাগরিক নয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় যেহেতু হায়দারগঞ্জ থেকে আসার পথে ডাকাতি হয়েছে।ওই স্থানটি রায়পুর উপজেলার মধ্যে পরেছে তাই রায়পুর থানায় আইনী সহয়তা নেওয়ার কথা বলছি