• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মঞ্জুরুল আলম, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. মো: মনিরুজ্জামান, সহ-সভাপতি প্রফেসর ড. রফিকুল আলম, সদস্য প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। #