• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভেকু দিয়ে ব্রীজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ
ভেকু দিয়ে ব্রীজ ভেঙ্গে দেওয়ার  অভিযোগ ইউপি সদস্যের  বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের আয়রন ব্রিজের উপর দিয়ে ভেকু মেশিন নেওয়ার সময় ব্রিজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
শনিবার দুপুরে ভীমেরপাড় গ্রামের একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বাটাজোর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার গত বৃহস্পতিবার রাতে ব্রিজের উপর দিয়ে ভেক্যু মেশিন নিয়ে যাচ্ছিলো। এসময় ভেক্যু মেশিনের ধাক্কায় দুইপাশের রেলিং ভেঙ্গে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়। তবে ব্রিজ ভাঙ্গার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য সাত্তার। গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।