গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ এক রাতে তিন গৃহে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার জংগলপট্টি গ্রামে এ চুরি ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আহম্মদ আলী সন্যামত, শহিদুল সন্যামত ও চানমিয়া সন্যামতের বসতঘরে ঢুকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরেরা। খবরপেয়ে রবিবার সকালে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।