বরিশাল
‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। রোববার ভোর ৬ টায় কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল সেন্টারের উদ্যোগে ১১টি উন্মুক্ত স্থানে প্রাণায়াম/দমচর্চা, আলোচনা ও মেডিটেশন অনুষ্ঠিত হয়। ১১ স্পটেই ভোর ৬টায় সমবেত হন হাজারো ধ্যানী। সকাল পৌনে ৭ টা পর্যন্ত এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মুহসীন উদ্দিন, ডিভিশনাল কন্ট্রলার অব একাউন্টস আবুল কালাম আজাদ, গাইন বিশেষজ্ঞ ডা. সাবরিন সুলতানা, ডা. এম. কে জামান, সরকারি মহিলা কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জল সারওয়ার, ঝালকাঠী সরকারি মহিলা কলেজের মোঃ জসিম উদ্দীন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ. এম. জি. কবির ভুলুসহ শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানান বয়সী মানুষ।
কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশালের পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, সুস্থ সফল সুখী জীবন যাপনের জন্য মেডিটেশনের কোন বিকল্প নেই। বর্তমানে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, মেদস্থূলতা, বিষ্ন্নতা, অনিদ্রা, উদ্বেগ-উৎকণ্ঠা, স্ট্রেস ইত্যাদির ফলে মৃত্যুর হার ক্রমশই বাড়ছে। এইসব অসুস্থতা থেকে মুক্ত থেকে সুস্থ কর্মক্ষম জীবন পেতে সচেতন মানুষ তাই ঝুঁকছেন এখন লাইফস্টাইল পরিবর্তনের দিকে। লাইফস্টাইল পরিবর্তনের একটি বড় উপাদান হল, দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চাকে অন্তর্ভূক্ত করা। আর তাই দিনে ২০ থেকে ৩০ মিনিট ধ্যানচর্চা হতে পারে প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক।
প্রসঙ্গত, কোয়ান্টাম ফাউন্ডেশন গত তিন দশক ধরে মেডিটেশন কে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে কাজ করছে। ইতিমধ্যে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ১২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেডিটেশন ও টোটাল ফিটনেস প্রোগ্রাম চালু হয়েছে। ##