• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের ফাসির দাবিতে সরব বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৩, ১৫:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের ফাসির দাবিতে সরব বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেয়। এতে তার বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনা মেনে নিতে পারেনি আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠন। প্রতিবাদে সারাদেশে চলছে বিভিন্ন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছে ও চাঁদের ফাসির দাবি জানিয়েছে।

বিক্ষোভ মিছিলে চাঁদের ফাঁসির দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগকে। এসময় বিএনপি ও তাদের দোসরদের হুশিয়ারী দেন তারা। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো প্রশ্নে আপোষ করবে না বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। চাঁদের ফাঁসির দাবির পাশাপাশি এসময় তারা বিএনপি ও তাদের দোসরদের হুশিয়ারী করেন নেতৃবৃন্দ।