• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পাকা সড়কের উদ্বোধন করলেন এমপি কানিজ সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৩, ১৫:০৭ অপরাহ্ণ
মির্জাগঞ্জে পাকা সড়কের উদ্বোধন করলেন এমপি কানিজ সুলতানা

মির্জাগঞ্জ (পটুয়াখালি) প্রতিনিধি: মির্জাগঞ্জের একটি পাকা সড়কের উদ্বোধন করলেন এমপি কানিজ সুলতানা। গতকাল সোমবার সকাল ১০টায়পটুখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উত্তর ঝাটিবুনিয়া জিপিএস ব্রীজের পশ্চিম পাশ হতে মকবুল মাষ্টারের বাড়ি হতে সোহেলের বাড়ি পর্যন্ত এ পাকা (এইচবিবি) রাস্তাটির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সুদখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আজাদ ও সুবিদখালি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান প্রমুখ। দূর্যোগব্যবস্থাপনা অধীদপ্তর কর্তৃক ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন এ রাস্তাটি নির্মান করা হয়।