• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রচেষ্টা পরিবহনের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাস্তা পারাপারের সময় প্রচেষ্টা পরিবহনের ধাক্কায় মারুফ সরদার (২৮) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার বাহাদুরপুর গ্রামের মুজাম সরদারের ছেলে। এঘটনায় গাড়িসহ চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন মাহিলাড়া বাজারের একটি খাবার হোটেলের কর্মচারী মারুফ। এরইমধ্যে বরিশালগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস মারুফকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।