• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ণ
“জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গবীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #