• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় শিক্ষক সমবায় সমিতির মরোনত্তর অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৩, ১৪:৩৪ অপরাহ্ণ
গলাচিপায় শিক্ষক সমবায় সমিতির মরোনত্তর অর্থ প্রদান

তারিখঃ ২৪ মে ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মরনোত্তর অর্থ প্রদান করা হয়। সোমবার (২২ মে) সকাল ১০টায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষে মরনোত্তর অর্থ ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়। জানা গেছে, গলাচিপা উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ২০৯ নম্বর সদস্য মরহুম মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিপ্লব, বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ, গলাচিপা সরকারি কলেজ এর মরনোত্তর অর্থ তার স্ত্রী মিসেস ফেরদৌসী বেগমকে সমিতির সভাপতি ও গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়ার নিকট থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা গ্রহণ করেন। নূরে আলম সিদ্দিকী বিপ্লব স্যারের বাড়ী ছিল রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নে। অর্থ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মো. হারুন অর রশিদ, সদস্য ও গলাচিপা মহিলা কলেজের সিনিয়র প্রভাষক সৌমিত্র সরকার ও সিনিয়র প্রভাষক আব্দুল আউয়াল প্রমূখ।