• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহনবৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ
দিনাজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহনবৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহনবৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ডেমক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহনবৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা জাফর ইকবাল,সমাজ সেবা সহকারী পরিচালক মুনির হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিইও আফরোজ জেসমিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবাইদুর রহমান এবং সদর উপজেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম। এসময় অভিজ্ঞতা বিনিময়কালে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারীদের মাঝে অপরাজিতা প্রকল্প সর্ম্পকে ধারনা,লক্ষ ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প কো অর্ডিনেটর জুলিয়া আক্তার এ,এন,সি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমক্রেসি ওয়াচ দিনাজপুর জেলা কো অর্ডিনেটর মো: কামরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন ফিল্ড কো অর্ডিনেটর মুশফিকুর রহীম ।

নারীদের নিয়ে প্রকল্পের কার্যক্রমের উদ্দেশ্য গুলি হচ্ছে ০১.নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী প্রতিনিধিগন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত হয়ে দরিদ্র সুবিধা বঞিত বিশেষ করে নারীদের সেবা গ্রহনের সুযোগ বৃদ্ধি পাবে, ০২ সরকারি প্রতিষ্ঠানের সেবার সুযোগ –সুবিধা সম্পর্কে অপরাজিতাদের জ্ঞান বৃদ্ধি পাবে ও জনগনকে সরকারি সেবার তথ্য প্রদানে সক্ষম হবে ।