• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কৃষি গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
বরিশালে কৃষি গবেষণা-সম্প্রসারণ  পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

বরিশাল
বরিশালে কৃষি গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন বিষয়ক দুদিনের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার আঞ্চলিক কৃষি গবেষনা ইনস্টিটিউট রহমতপুরের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিমল চন্দ্র কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।


অনুষ্ঠানে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের কৃষি কর্মকর্তারা অংশ নেয়। ##