• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না:এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৩, ১৪:১৭ অপরাহ্ণ
দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না:এমপি শাওন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বাংলাদেশে বসবাস করে যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না।
২৪ মে বুধবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
এ সময় শাওন আরো বলেন,একটি চক্র বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করেছে ২১বার”হত্যার চেষ্টা করো তাকে মারতে পারিনি,তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে রাজশাহী বিএনপির আহবায়ক যে বক্তব্য দিয়েছে
তার বিচার এ বাংলাদেশের মাটিতে করতে হবে।
এমপি শাওন বলেন,বিএনপি জাতীয় নির্বাচনে ২০১৪ তে ব্যর্থ হয়েছেন,২০১৮ তে ব্যর্থ হয়েছে আগামী ২০২৪ সালে উনারা ব্যর্থ হবেন আওয়ামীলীগের বিজয় হবে ইনশাল্লাহ।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ওসি মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজিব শাহ, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ আরো অনেকে।