বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে
অদ্য ২৪ শে মে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, অন্যদের মধ্যে কানুনগো আফজাল হোসেন, সার্ভেয়ার ফোরকান, রিয়াজ হোসেন সহ কর্মরত সকল অফিসার এবং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি জুয়েল তালুকদার, মানবকন্ঠ প্রতিনিধি, রিয়াজ শরীফ, বাংলা টিভি, এস এম পলাশ, মাই টিভি মিজানুর রহমান, মুক্ত খবর জাহিদুল ইসলাম, আলোকিত বরিশাল বেলাল হোসেন রিয়াজ।
এ সময় ভূমিসেবা সপ্তাহ আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) আবুজার মো ইজাজুল হক তিনি জানান বর্তমান সরকারের গৃহীত আধুনিক ভূমি সেবা সাধারণ মানুষের দোড় ঘোরায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি সেবা কার্যক্রম শুরু করছেন। এ সেবা গ্রহনে সবাই কে স্বাগতম। আজকে ২২ সে মে সোমবার থকে ২৮ শে মে পর্যন্ত এ সেবা গ্রহনের জন্য থাকছে আলাদা কার্যক্রম ব্যবস্থা। ঘরে বসেই খতিয়ান (পর্চা) জমির ম্যাপ পেতে, ই- নামজারির সরলীকৃত ধাপ, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সহ যাবতীয় সুবিধা পেতে ও নামজারী সংক্রান্ত যে কোনো সেবার জন্য ১৬১২২ নম্বরে কল দিন। এছাড়া ও এন আইডি সহ জমির তথ্য প্রদান, কল সেন্টার কতৃক আবেদন দাখিল, মোবাইলে টোকেন নম্বর প্রাপ্তি, টোকেন নম্বর দিয়ে মোবাইলের মাধ্যমে ফি প্রদান, মোবাইলে আবেদন আইডি ও ডেলিভারির তারিখ প্রাপ্তি, বাংলাদেশ ডাক বিভাগ কতৃক আবেদন কারীর ঠিকানায় খতিয়ান সরবরাহ সহ বিনামূল্যে যেকোন সময় যেকোন স্থান থেকে ভার্চুয়াল রেকর্ড রুমের খতিয়ান পর্চা দেখার সুযোগ সহ নানান সুবিধা। কোনো প্রকার হয়রানি ছাড়াই আপনি গ্রহন করতে পারবেন সব রকমের সুবিধা অতএব আর দেড়ি না করে এখনই গ্রহন করুন আপনার ভূমি সংক্রান্ত সকল সেবা। আপনাদের ভূমি হোক সকল ঝামেলা ও ঝুঁকিমুক্ত এ বিষয় সরকারের সকল চেষ্টার পাশাপাশি আমাদের পক্ষ থেকে সব রকমের সহায়তা বজায় থাকবে।