• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৩, ১৩:১৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী  বিজয়ী

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ২ হাজার ছয়শত সাতাশি ভোট পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল সেলিম মিয়া কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নিকটতম প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ২ হাজার ২৬৪ভোট। তিনি ওই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে ছিলেন। প্রার্থী হওয়ায় তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজর ৫১০ ভোট।
##