• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

না ফেরার দেশে থিয়েটার শিল্পী ইমরান : বিভিন্ন সংগঠনের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ
না ফেরার দেশে থিয়েটার শিল্পী ইমরান : বিভিন্ন সংগঠনের শোক

বরিশাল
না ফেরার দেশে চলে গেছেন থিয়েটার শিল্পী এস.এম ইফতেখার উদ্দিন ইমরান। ইমরান খেয়ালী গ্রুপ থিয়েটারের সদস্য ও সাবেক প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নগরীর কাশিপুর চৌমাথা এলাকার বাসিন্দা মরহুম কামাল উদ্দিন চুন্নু এর ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লা…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৫ বছর।

তার অকাল মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশালের ৩৭ সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, স্নেহাংশু বিশ্বাস, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি স.ম ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার রায়, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি পঙ্গজ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ##