বরিশাল
বরিশালের উজিরপুর উপজেলায় দুই সহস্রাধিক শিশুর মাঝে ছাতা ও রং পেন্সিল বিতরণ করে। বার্ষিক উপহারের অংশ হিসাবে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নের ২১০৩ জন নিবন্ধিত শিশুকে উপহার বিতরণ করেছে। অনুষ্ঠানে স্ব-স্ব ইউনিয়নের ইউপি সদস্যরা, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ ও শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার, উজিরপুর এপি স্পনসরশীপ অফিসার ডিপল বিশ্বাস, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ক্যামেলিয়া ঝিনি ও রাকিবুল ইসলাম মাহিন।
লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি এবং আসন্ন বর্ষা মৌসুমে বিদ্যালয় যাত্রাকে নির্বিঘœ করতে এই উপহার সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরা।