স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার বিকালে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল আজীজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, কৃষি কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন ও বিআরডিবি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।