আবু তাহের, অভয়নগর প্রতিনিধিঃ ,
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার
৮নং নম্বর ওয়ার্ডে গাজীপুর গ্রামের বিশ্বাস পাড়ায় সিরমান বিশ্বাসের ছেলে আঃখালেক বিশ্বাসের বাড়ি থেকে ২৯ মে’২৩ দিবাগত রাতে গোয়াল ঘরে আনুমানিক ১.৩০ টায় একটি খাসি ছাগল জবাই করে চুরি করে নিয়ে যায়।
ভূক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার সময় তিনটি ছাগলকে প্রতি দিনের মত গোয়ালে উঠিয়ে বেঁধে রাখে। রাত ৩.০০ টার সময় টয়লেটের উদ্দেশে বাইরে বের হলে গোয়ালঘরের দিকে লাইট মেরে মশারি কাটা দেখে সন্দেহ হয়। পরে গোয়ালের কাছাকাছি গিয়ে দেখা যায় বড়ো খাসি ছাগলটা নেই । সাথে সাথে আসেপাশের লোকজন ডাকাডাকি করলে লোকজন এসে দেখে পুকুরপাড়ে রক্ত ও ছাগলের লোম পড়ে আছে। ছাগল মালিক আরোও জানান, কিছুদিন আগে বাজারে ছাগলের দর ওঠে ২৫,০০০০ হাজার টাকা, তার ইচ্ছা ছিলো কুরবানীতে একটু বেশি দামে বিক্রি করবে। কিন্তু এভাবে দূর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি। এ ছাগল পালন থেকে আমার সংসারের অর্ধেক খরচ নির্ভর করে।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ল্ডে কাউন্সিলর মোঃ বিপুল শেখ বলেন, ছাগল চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। আমার এলাকায় তথ্য সংগ্রহ করছি কেউ জড়িত আছে কিনা। যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করছে, কোন তথ্য পেলেই আমরা সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।