সবার জন্য সুস্বাস্থ্য এই স্লোগানে কোভিড-১৯ মহামারী এবং স্বাস্থ্য বৈষম্য দূর করে সর্বজনীনস্বাস্থ্য কভারেজ অর্জনের দাবিতে জন-সন্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। এন আর ডি এস’র সহযোগিতায় এবং আই সি ডি এ’র বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১০টায় আইসিডিএ এর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনডিএন এর সভাপতি আনোয়ার জাহিদ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি গাজী জাহিদ হোসেন, প্রফেসর শাহ সাজেদা, কাজী এনায়েত হোসেন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহকারী অধ্যাপক টুলু কর্মকার, মোঃ খোরশেদ আলম, শুভ সংগঠন নির্বাহী হাছিনা বেগম নীলা, এবিসির নির্বাহী পরিচালক নকীব আব্দুল সালাম সহ বিভিন্ন পেশা ও শ্রেনীর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিডিএর নির্বাহী পরিচালক সালমা খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ম্যাপের নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী।