• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২৩, ১৬:০১ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩১শে মে রোজ বুধবার সকাল ১০টা ইনপুট সাপোর্ট প্রদান করা হয়।কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)মি:উচোমেন মংমং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো,উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম,তালতল সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
আলোচনা শেষে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৫০ জনের মাঝে ২০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রধান করা হয়।#