• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ
গৌরনদীর অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম খালে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার সকালে মাহিলাড়া পরিষদ কার্যালয়ের সামনে জব্দকৃত জাল ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বন কর্মকর্তা সাকিব হোসেন উপস্থিত ছিলেন। একইদিন ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।