হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের মেঝ ভাই গুয়াবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু সিকদারের জানাযা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযায় হাজার হাজার লোকের সমাগম হয়।
জানাযায় গত ২৪ শে মে হঠাৎ অসুস্থ হয়ে পরলে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়।পরে ৯ দিন চিকিৎসা শেষে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাযায় অংশগ্রহন করেন ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ,বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর মহসিন সিকদার,মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারী,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন খান,হিজলা উপজেলা বি এন পির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদার,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ সাজাহান তালুকদার,হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহাব আহম্মেদ,মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুল হাসান মিঠু খান,মুলাদী পৌরসভা মেয়র সফিকুজ্জামান রুবেল সহ হিজলা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বস্থরের সাধারন মানুষ অংশগ্রহন করেন।
মরহুম তালাৎ মাহমুদ নিপু সিকদারের মৃত্যুকালে বয়স হয়েছিল (৬০)।তিনি স্ত্রী ও ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানাযা শেষে মরহুমের মরদেহ তার নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।