আজ মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর নৌকা প্রতিকের পক্ষে নগরীর সদর রোড,চকবাজার,বাজার রোড,কাউনিয়া প্রধান সড়ক, কাঠের পুল, ফকির বাড়ি সড়কে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নৌকার প্রধান নির্বাচনী সমন্বয়ক এড.কেবিএস আহমেদ কবির,এড.আনিস উদ্দিন শহীদ,
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, জাসদ নেতা এড.হাই মাহবুব, ন্যাপের সাজ্জাদ আহমেদ সুলতান,সাম্যবাদি দলের রাজ্জাক ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক মোতালেব হাওলাদার,সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল প্রমুখ।