• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লায় বেসরকারি অত্যাধুনিক আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান।
হাসপাতাল পরিচালনা কমিটির চেয়াম্যান খোকন মুন্সীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ।