বরিশালের বাবুগঞ্জে ভাসমান কৃষির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কৃষি গবেষনা ইন্সটিটিউট রহমতপুরে এই মাঠ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরআইর সম্মানিত পরিচালক (সেবা ও সরবরাহ) ডক্টর ফেরদৌসী ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর সম্মানিত পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ডক্টর দিলোয়ার আহমদ চৌধুরী এবং আরএআরএসর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিমল চন্দ্র কুন্ডু।
সভাপতিত্ব করেন অসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।